পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে। ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কঠোর বিধিনিষেধ ও নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে।


