সংসদে প্রথম দিন: বিরোধীদলীয় এমপির হেডফোন নিয়ে হতাশা
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান) হেডফোনের নিম্নমান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, হেডফোন ব্যবহারে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে এবং সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খারাপ।


