নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু, পাওয়ার টিলার নিতে গিয়ে
নওগাঁয় বজ্রপাতে কৃষকের মৃত্যু, পাওয়ার টিলার নিতে গিয়ে

নওগাঁর রাণীনগরে মাঠে পাওয়ার টিলার নিতে যাওয়ার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালশন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে এলাকাজুড়ে বৃষ্টি হচ্ছিল। মাঠে থাকা নিজেদের পাওয়ার টিলারটি বাড়িতে নিয়ে আসার জন্য সাখাওয়াত হোসেন ও তার ছেলে একসঙ্গে মালশন গ্রামের মাঠে যাচ্ছিলেন। পথে বজ্রপাতে কৃষক সাখাওয়াত গুরুতর আহত হন। এ সময় তার ছেলে স্থানীয় লোকজনকে খবর দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, “বজ্রপাতে কৃষক সাখাওয়াত হোসেনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ