ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার জানাজায় লাখো মানুষ

ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে (স্থানীয় সময় ৮টা ও বাংলাদেশ সময় সাড়ে ১০টা) লাখো মানুষ এ জানাজায় অংশ নেন। ছিলেন ইরানের প্রেসিডেন্ট ও স্পিকারসহ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

শ্রদ্ধা নিবেদনের জন্য কফিন রাখা

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তাঁর পরিবারের নিহত সদস্যদের কফিন রাখা হয়। ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির অন্যতম জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি প্রয়াত সর্বোচ্চ নেতা ও তাঁর পরিবারের চার সদস্যের জানাজায় ইমামতি করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ