একসঙ্গে তিন জেলায় চুক্তিভিত্তিক চিকিৎসকের জালিয়াতি, গ্রেফতার
তিন জেলায় চুক্তিভিত্তিক চিকিৎসকের জালিয়াতি, গ্রেফতার

ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলায় এক চুক্তিভিত্তিক চিকিৎসক একসঙ্গে তিনটি আলাদা জেলায় সরকারি দায়িত্ব পালনের জালিয়াতি ধরা পড়েছে। মাত্র ৫ হাজার রুপি ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। এই ঘটনায় রাজ্যটির স্বাস্থ্য বিভাগের হাজিরা ও বেতন বণ্টন প্রক্রিয়ায় বড় ধরনের গলদ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ঘুষ নেওয়ার সময় গ্রেফতার

গত ৩ জুলাই শাহদোল জেলার উফরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫ হাজার রুপি ঘুষ নেওয়ার সময় চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার ডা. মহেশ চান্দ শর্মাকে গ্রেফতার করে রেওয়া লোকায়ুক্তের একটি দল। জিজ্ঞাসাবাদ ও তদন্ত করতে গিয়েই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে।

তিন জেলায় নথিভুক্ত

কর্মকর্তারা জানতে পারেন, ডা. শর্মার নাম কেবল শাহদোলেই নয়, বরং খারগোন এবং শেওপুর জেলাতেও চুক্তিভিত্তিক মেডিক্যাল অফিসার হিসেবে নথিবদ্ধ রয়েছে। সরকারি রেকর্ড অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে তিনি খারগোন জেলার সেগাঁও ব্লকের কেলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও কর্মরত আছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য বিভাগের প্রতিক্রিয়া

মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন খারগোনের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা (সিএমএইচও) ডা. ডি এস চৌহান। তিনি সেগাঁওয়ের ব্লক মেডিক্যাল অফিসারকে এই ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ডা. শর্মার নিয়োগের কাগজপত্র, হাজিরা খাতা, বেতনের রসিদ, ছুটির রেকর্ড ও যোগদানপত্রসহ সব নথিপত্র তলব করেছেন।

ডা. চৌহান স্বীকার করেন, এই জালিয়াতির পরও যদি তাকে নিয়মিত বেতন দেওয়া হয়ে থাকে, তবে তা পুরো ব্যবস্থার একটি চরম ব্যর্থতা। এই বিষয়ে ন্যাশনাল হেলথ মিশনের ম্যানেজিং ডিরেক্টরের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি। কোনও ধরনের সতর্কতা ছাড়াই কীভাবে একজন ডাক্তার একই সঙ্গে তিন জেলায় বহাল রইলেন, তা নিয়ে তদন্ত চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ