ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ভর্তি ১৯০

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও দুজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিভাগভিত্তিক নতুন রোগী

গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৮, চট্টগ্রাম বিভাগে ৩৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৩১, ঢাকা উত্তর সিটিতে ৪০, খুলনা বিভাগে ২২, ময়মনসিংহ বিভাগে ছয়, রাজশাহী বিভাগে সাত ও সিলেট বিভাগে দুজন রয়েছেন।

মৃত্যুর বিবরণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে—১৩ জন। জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই ও মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

সামগ্রিক পরিসংখ্যান

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭ হাজার ৬৮ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ