টিআইবিতে চার পদে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ৩৭ হাজার থেকে ১.৯৭ লাখ টাকা
টিআইবিতে চার পদে চুক্তিভিত্তিক নিয়োগ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) চারটি পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় এসব পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক)

পদসংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। অগ্রাধিকারযোগ্য বিষয়: নৃবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, পরিবেশবিজ্ঞান, ভূগোল, সমাজবিজ্ঞান ও পরিসংখ্যান। সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক থিসিস গবেষণার অভিজ্ঞতা প্রাধান্য পাবে। বেতন: ৩৭,৯৬৮ টাকা। আবেদনের শেষ তারিখ: ১৬ জুলাই ২০২৬।

কো-অর্ডিনেটর (ব্যাংকিং সেক্টর ইন্টিগ্রিটি)

পদসংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। গবেষণা ও প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৭ বছর ব্যবস্থাপক পদে। বেতন: ১,৯৭,৮৯২ টাকা। আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিসার্চ ফেলো (ব্যাংকিং সেক্টর ইন্টিগ্রিটি)

পদসংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। গবেষণাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা/এনজিও বা অলাভজনক প্রতিষ্ঠানে কমপক্ষে ৮ বছরের গবেষণা অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৩ বছর ব্যবস্থাপক পদে। বেতন: ১,৫৩,৭৯৯ টাকা। আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিসার্চ অ্যাসোসিয়েট (ব্যাংকিং সেক্টর ইন্টিগ্রিটি)

পদসংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি। গবেষণাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা/এনজিও বা অলাভজনক প্রতিষ্ঠানে গুণগত ও/অথবা পরিমাণগত গবেষণায় কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা। ব্যাংকিং খাতবিষয়ক গবেষণা ও প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা প্রাধান্য পাবে। বেতন: ১,০৭,৫৯০ টাকা। আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০২৬।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের টিআইবির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথম পদের জন্য আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬ এবং বাকি তিন পদের জন্য ২৫ জুলাই ২০২৬। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।