টাঙ্গাইলের কুইজবাড়ীতে ব্যবসায়ী হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার আসামিদের পরিচয়
গ্রেফতাররা হলেন, কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), ছেলে মো. হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬) ও মো. বাবু (২৮), কুইজবাড়ী দক্ষিণপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে মো. আয়নাল হক (৫৫)।
হত্যার কারণ ও ঘটনা
জানা গেছে, টাঙ্গাইলের কুইজবাড়ী গ্রামে ব্যবসায়ীর সঙ্গে এক নারীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি ওই নারীর ছেলেরা জানার পর ব্যবসায়ীকে হত্যার করে। পরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ আসামি গ্রেফতার করে পুলিশ।
পুলিশের বক্তব্য
শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গত ৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার লাশ উদ্ধারের পর সন্দেহজনকভাবে হনুফাকে আটক করা হয়। পরে তিনি হত্যার বিষয়টি স্বীকার করায় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, আসামিরা শুক্রবার আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।



