টিআইবিতে ৪ পদে নিয়োগ, বেতন ৩৭ হাজার থেকে ১ লাখ ৯৭ হাজার টাকা
টিআইবিতে ৪ পদে নিয়োগ, বেতন ৩৭ হাজার থেকে ১ লাখ ৯৭ হাজার

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি) চারটি পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রকল্পের আওতায় এসব পদে কর্মী নেওয়া হবে।

পদগুলোর বিবরণ

প্রথম পদটি হলো রিসার্চ অ্যাসোসিয়েট (চুক্তিভিত্তিক)। এ পদে একজনকে নেওয়া হবে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অগ্রাধিকারযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নৃবিজ্ঞান, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন অধ্যয়ন, অর্থনীতি, পরিবেশবিজ্ঞান, ভূগোল, সমাজবিজ্ঞান ও পরিসংখ্যান। সামাজিক বিজ্ঞানভিত্তিক গবেষণায় অভিজ্ঞতা এবং প্রাসঙ্গিক বিষয়ে থিসিস গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ পদের মাসিক বেতন ৩৭,৯৬৮ টাকা।

দ্বিতীয় পদটি হলো কো-অর্ডিনেটর (ব্যাংকিং সেক্টর ইন্টিগ্রিটি)। এ পদেও একজনকে নেওয়া হবে। অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণা এবং প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৭ বছর ব্যবস্থাপক (ম্যানেজারিয়াল) পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১,৯৭,৮৯২ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য পদ

তৃতীয় পদটি হলো রিসার্চ ফেলো (ব্যাংকিং সেক্টর ইন্টিগ্রিটি)। একজনকে নেওয়া হবে। অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণাপ্রতিষ্ঠানে, উন্নয়ন সংস্থা/এনজিও বা অলাভজনক প্রতিষ্ঠানে কমপক্ষে ৮ বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর ব্যবস্থাপক পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ১,৫৩,৭৯৯ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চতুর্থ পদটি হলো রিসার্চ অ্যাসোসিয়েট (ব্যাংকিং সেক্টর ইন্টিগ্রিটি)। একজনকে নেওয়া হবে। অর্থনীতি, ফাইন্যান্স, ব্যাংকিং, উন্নয়ন অধ্যয়ন, আইন, পাবলিক পলিসি, জনপ্রশাসন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা/এনজিও বা অলাভজনক প্রতিষ্ঠানে গুণগত এবং/অথবা পরিমাণগত গবেষণায় কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতবিষয়ক গবেষণা এবং প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ১,০৭,৫৯০ টাকা।

আবেদনের নিয়ম ও শেষ তারিখ

আগ্রহী প্রার্থীদের টিআইবির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রথম পদের (রিসার্চ অ্যাসোসিয়েট) জন্য আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬। দ্বিতীয় থেকে চতুর্থ পদের জন্য আবেদনের শেষ তারিখ ২৫ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি টিআইবির ওয়েবসাইটে পাওয়া যাবে।