যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড প্রোডাক্ট ডিজাইন (প্লাষ্টিক অ্যান্ড শিট মেটাল) বিভাগে ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ০৯ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
পদের বিবরণ ও যোগ্যতা
প্রার্থীদের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিট মেটাল বেন্ড অ্যালাউন্স, কে-ফ্যাক্টর, পাঞ্চিং এবং ফর্মিং লিমিট সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক। কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। পদটির জন্য বয়সসীমা ২৫ থেকে ৩২ বছর। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায়। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।



