রাজশাহীতে জ্বালানি মজুতকারীর ৫০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর বাগমারা উপজেলায় পেট্রল-ডিজেল অবৈধভাবে মজুত ও অধিক মূল্যে বিক্রির অভিযোগে ব্যবসায়ী আবদুস সাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ অভিযানে ৬৫০ লিটার জ্বালানি জব্দ ও সরকারি মূল্যে বিক্রি করা হয়।


