ঢাকার পানি দূষণ রোধে বিশ্বব্যাংকের ৩৭ কোটি ডলার ঋণ
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ ঢাকা ও আশপাশের এলাকার স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি দূষণ কমানোর জন্য ৩৭ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। এই অর্থ খাল-নদী পুনরুদ্ধার ও দূষণ রোধে ব্যবহার হবে।


