ইকনেকের সভায় ২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ইকনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে পানি সম্পদ, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানি খাতের প্রকল্প রয়েছে।


