সৌদি হজ মন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর বৈঠক, হজ সেবায় নতুন গতি
সৌদি আরবের মদিনায় বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে হজ ও ওমরাহ সেবা জোরদারে ঐকমত্য প্রকাশ করেন তারা।


