ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষে আহত আরও এক ইসরাইলি
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও তার ধ্বংসাবশেষ ইসরাইলের শহরগুলোতে আঘাত হেনেছে। সংঘাতের ১৭তম দিনে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩,৩৬৯ জন আহত হয়েছেন।


