ঢাবির এমপিএম প্রোগ্রামে ভর্তি শুরু, শেষ তারিখ ১৬ জুন
ঢাবির এমপিএম প্রোগ্রামে ভর্তি শুরু, শেষ ১৬ জুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে মাস্টার্স অব প্রফেশনাল মার্কেটিং (এমপিএম) প্রোগ্রামের ১৫তম ব্যাচে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই বছর মেয়াদি প্রোগ্রামটির মোট ক্রেডিট ঘণ্টা ৫১। ক্লাস পরিচালিত হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। আগামী জুলাই ২০২৬ থেকে ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা

আবেদনের জন্য সর্বনিম্ন সিজিপিএ ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে সব পরীক্ষায়। কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত

  • আবেদনের শেষ তারিখ: ১৬ জুন ২০২৬
  • ভর্তি পরীক্ষার তারিখ: ১৯ জুন ২০২৬, শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিটে
  • পরীক্ষার স্থান: বিজনেস স্টাডিজ অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.marketing.du.ac.bd/mpm ভিজিট করার অনুরোধ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ