উরি র্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাকৃবি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উরি র্যাঙ্কিং ২০২৬-এর অর্থনৈতিক উন্নয়নমুখী প্রযুক্তি হস্তান্তর ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম স্থান অর্জন করেছে। এছাড়া বিশ্বের শীর্ষ ৫শ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪৭০তম স্থান পেয়েছে।


