ফায়ার সার্ভিসে ৯ পদে ১৯৭ জনকে নিয়োগ, আবেদন শেষ ৯ মে
ফায়ার সার্ভিসে ৯ পদে ১৯৭ জনের নিয়োগ, আবেদন শেষ ৯ মে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর শূন্য পদে জনবল নিয়োগের জন্য ৯ পদে মোট ১৯৭ জনকে নিয়োগ দেবে। এসব পদের আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল ২০২৬ থেকে এবং আবেদনের শেষ তারিখ ৯ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদসমূহ ও শিক্ষাগত যোগ্যতা

নিয়োগকৃত পদগুলোর মধ্যে রয়েছে: ১. সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর (০১টি, বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০), ২. ধর্মীয় শিক্ষক (ইসলাম) (০১টি, বেতনস্কেল: ৯৭০০–২৩৪৯০), ৩. ইঞ্জিন ড্রাইভার (মেরিন) (০১টি, বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০), ৪. ড্রাইভার (১৩টি, বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০), ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৯টি, বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০), ৬. ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা) (১৬৫টি, বেতনস্কেল: ৯০০০-২১৮০০), ৭. নার্সিং অ্যাটেনডেন্ট (০২টি, বেতনস্কেল: ৯০০০-২১৮০০), ৮. অফিস সহায়ক (০৪টি, বেতনস্কেল: ৮২৫০-২০০১০), ৯. সহকারী হোজ রিপেয়ারার (০১টি, বেতনস্কেল: ৮২৫০-২০০১০)।

শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)

পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুক ৩২ ইঞ্চি এবং শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুক ৩০ ইঞ্চি। এছাড়া উভয় লিঙ্গের জন্যই অবিবাহিত হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ৬ ও ৭ নম্বর পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২০ বছর।

আবেদন করার নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ‘Application Form’ পূরণ করতে হবে। প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করতে হবে। সঠিকভাবে সাবমিট করার পর একটি ইউজার আইডি পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

ইউজার আইডি ব্যবহার করে যেকোনো টেলিটক প্রি-পেইড সিম থেকে ২টি এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। আবেদনের বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।