পঞ্চগড়ে গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষা বাতিল, ৩৮ জন ব্যর্থ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জন প্রার্থীর কেউই জাতীয় সংগীত লিখতে পারেননি। এতে সবাইকে অযোগ্য ঘোষণা করে পরীক্ষা বাতিল করা হয়েছে। পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


