কিশোরগঞ্জের কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কটিয়াদীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনে অভিযান চালিয়ে আব্দুল খালেক সরকার রাজু (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে কটিয়াদী বাসস্ট্যান্ড পেট্রল পাম্পের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার নেতার পরিচয়

গ্রেফতার আব্দুল খালেক সরকার রাজু কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

পুলিশের বক্তব্য

কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে আব্দুল খালেক রাজুকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ