ধানমন্ডিতে শিশু গৃহকর্মী হত্যা মামলায় আসামিদের দুই দিনের রিমান্ড
শিশু গৃহকর্মী হত্যা মামলায় দুই দিনের রিমান্ড

রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবন থেকে রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মীকে ফেলে হত্যার অভিযোগের মামলায় বাসার পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার (২০ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ বাপ্পি আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার জানান, আসামিদের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। পরে আদালত দুই আসামিকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি বাসায় এই মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পরে তাদের বিরুদ্ধে রিক্তা মণির বাবা মো. শাহিন মামলা দায়ের করেন।

রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জের সালনা থানায়। তার বাবা পেশায় দিনমজুর। চার বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ