শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের তিনজন নিহত
শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিরোজপুরের সদর থানার উত্তররাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান (৩৫), তার স্ত্রী বিথী আক্তার (৩০) ও ৯ মাসের সন্তান নুর।

দুর্ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় সন্তান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে বিথী আক্তার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রাকিব হাসান ও তাদের ৯ মাস বয়সী সন্তান নুরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসানকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহত শিশু সন্তান নুরকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহতদের পরিচয়

নিহত রাকিব হাসান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি কারখানার মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। তার স্ত্রী বিথী আক্তার ও ৯ মাসের সন্তান নুরসহ তারা তিনজন একই পরিবারের সদস্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানান, সন্তানকে নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী লেনে দ্রুতগতির একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। নিহতরা বাব-মা ও সন্তান বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ