জাতিসংঘ অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এ সাফল্যকে কূটনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।


