জামায়াত নেতার মানবিকতা: প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন ড. শফিকুল ইসলাম
জামায়াত নেতার মানবিকতা: প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন

সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের বেতন-ভাতা দান করে সনাতন ধর্মের প্রতিবন্ধী তিন ভাইয়ের দায়িত্ব নিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান এমপি নিজেই।

প্রতিবন্ধী তিন ভাইয়ের জন্য সহায়তা

শফিকুল ইসলাম মাসুদ জানান, নিজের নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের প্রতিবন্ধী তিন ভাই রিপন দাস, সাধু দাস ও নিধু দাসের পরিবারের জন্য আজই নিজের সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত এক মাসের বেতন-ভাতা প্রদান করা হবে। পাশাপাশি তাদের বসতবাড়িটি পুনর্নির্মাণ ও নিয়মিত খাওয়া-দাওয়া চালিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

মানবিকতার দৃষ্টান্ত

তিনি বলেন, আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ তাদের বাঁচিয়ে রাখবেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থেকে সবটুকু করার চেষ্টা করব। বিষয়টি সবার সামনে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এমপি আরও বলেন, যে সব শুভানুধ্যায়ীরা এই তিন ভাইয়ের বিষয়টি আমার দৃষ্টিতে এনেছেন তাদের প্রতিও সমান শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ড. শফিকুল ইসলাম মাসুদ দলীয় ও জনপ্রতিনিধি হিসেবে মানবিকতার এমন দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসিত হয়েছেন। তার এই উদ্যোগে এলাকার মানুষ ও নেটিজেনরা গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই পরিবারের পাশে দাঁড়াতে আরও অনেকেই এগিয়ে আসবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ