শৈলকুপায় আধিপত্য সংঘর্ষে ৬২ আহত
শৈলকুপায় আধিপত্য সংঘর্ষে ৬২ আহত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ৬২ জন আহত হয়েছেন। শৈলকূপা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে শৈলকুপার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পটভূমি

স্থানীয়রা জানান, বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের দুটি সামাজিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে উভয়পক্ষের লোকজন সকালে দেশি অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এ সময় অন্তত ১৫টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসা

এ ঘটনায় আহত ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ১৭ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসি জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পাঠানোয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ