স্কুল-কলেজে আইপি সিসিটিভি ও সেন্ট্রাল মনিটরিং বাস্তবায়নে মাউশির জরুরি নির্দেশনা
আইপি সিসিটিভি ও সেন্ট্রাল মনিটরিংয়ে মাউশির নির্দেশনা

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল ও কলেজে আইপি (ইন্টারনেট প্রটোকল) ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম চালুর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনার মূল বিষয়বস্তু

শুক্রবার (১১ জুলাই) জারি করা এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠানের সিসিটিভি ও মনিটরিং–সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

তথ্য জমা না দিলে ব্যবস্থা

মাউশি আরও জানায়, জরুরি ভিত্তিতে সেন্ট্রাল অনলাইন মনিটরিং সিস্টেম বাস্তবায়নের অংশ হিসেবে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্যোগের লক্ষ্য

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে বলে আশা করছে মাউশি। সেন্ট্রাল মনিটরিং সিস্টেম চালু হলে যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করা যাবে এবং শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ