বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ জরুরি নির্দেশনা
বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবক দলের ৪ নির্দেশনা

দেশের বিভিন্ন এলাকায় বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি চার দফা জরুরি নির্দেশনা জারি করেছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান বন্যাকবলিত জেলা ও মহানগরের আওতাধীন সব ইউনিটকে নির্দেশনাগুলো দ্রুত ও যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন।

নির্দেশনার প্রেক্ষাপট

নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে অব্যাহত অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চার দফা নির্দেশনা

স্বেচ্ছাসেবক দলের দেওয়া চার নির্দেশনা হলো—

  • স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা।
  • বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশুখাদ্য, প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন বিতরণ করা।
  • শিশু, নারী, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া।
  • বন্যাকবলিত এলাকায় পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ