চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র্যামের দাম কমলেও বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে র্যামের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত কমেছে। অপর দিকে নির্দিষ্ট মডেলের বহনযোগ্য হার্ডডিস্কের দাম ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। একাধিক প্রতিষ্ঠানের বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ পরিস্থিতির কারণে র্যাম ও বহনযোগ্য হার্ডডিস্কের দাম পরিবর্তন হয়েছে। আর তাই প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিকস কার্ড, মনিটরসহ অধিকাংশ পণ্যের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।
প্রসেসরের বর্তমান দাম
ইন্টেল প্রসেসরের দাম: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম ৫৫ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৪৮ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা-৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই-৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই-৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।
এএমডি প্রসেসরের দাম: রাইজেন-৯ ৭৯৫০এক্স ৪.৫ গি.হা. ৪৭ হাজার ৫০০ টাকা, রাইজেন-৭ ৫৭০০জি ৩.৮–৪.৬ গি.হা. ১৯ হাজার টাকা, রাইজেন-৭ ৫৭০০জি ৪.৬ গি.হা. ২২ হাজার টাকা এবং রাইজেন-৫ ৫৬০০জি ৩.৯০-৪.৪০ গি.হা. ১৬ হাজার টাকা।
মাদারবোর্ডের দাম
আসুস: প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াইফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকা।
গিগাবাইট: গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (ডিডিআর ৪) ইন্টেল মাদারবোর্ড ২০ হাজার টাকা, গিগাবাইট বি৪৫০এম কে এএমডি মাদারবোর্ড ৮ হাজার ৯০০ টাকা।
এমএসআই: প্রো এইচ ৬১০ এম-জি (ডিডিআর ৪) ১১ হাজার টাকা, বি৪৫০এম-এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকা।
র্যামের দাম কমেছে
করজেয়ার: ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ৭ হাজার ৪০০ টাকা, ১৬ জিবি ১৩ হাজার টাকা, ভেনজিন্স আরজিবি ১৬ জিবি (ডিডিআর ৫) ৫২০০ মেগাহার্টজ ২৭ হাজার ৫০০ টাকা।
জিস্কিল: ট্রাইডেন্ট জেড আরজিবি ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৭ হাজার ৫০০ টাকা, ফ্লেয়ার এক্স৫ ১৬ জিবি (ডিডিআর ৫) ৫৬০০ মেগাহার্জ ৩০ হাজার ৫০০ টাকা, ট্রাইডেন্ট জেড ৫ নিও আরজিবি ৩২ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্জ ৬১ হাজার ৮০০ টাকা।
কিংস্টন: ফিউরি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ হাজার টাকা, ১৬ জিবি ১৭ হাজার ৩০০ টাকা, ফিউরি আরজিবি ১৬ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ২৬ হাজার টাকা, আরজিবি ৩২ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৬০ হাজার টাকা।
ওসিপিসি: পিস্টা ৩২ জিবি আরজিবি ৪৮০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৪২ হাজার ৮০০ টাকা, এক্সটি ডাবল আই ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৩ হাজার ৮০০ টাকা, এক্স৩ আরজিবি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৭ হাজার ৭০০ টাকা, এক্সটি ডাবল আই ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৭ হাজার ২০০ টাকা।
হার্ডডিস্ক ও এসএসডি
সিগেট: বারাকুডা ৭২০০ আরপিএম সাটা ২ টে.বা. ১৫ হাজার ৮০০ টাকা, ৪ টেরাবাইট ২১ হাজার টাকা, আয়রন ওলফ প্রো ৮ টেরাবাইট ৪০ হাজার টাকা। তোশিবা: পি৩০০ ৭২০০ আরপিএম ২ টেরাবাইট ১৪ হাজার টাকা, এক্স৩০০ ৭২০০ আরপিএম ৪ টেরাবাইট ১৭ হাজার ৫০০ টাকা।
স্যামসাং পিএম ৯৯১এ ২৫৬ জিবি ৪ হাজার ৮০০ টাকা, ৯৯০ প্রো এনভিএমই ১ টেরাবাইট ২৪ হাজার ৭০০ টাকা, ২ টেরাবাইট ৪০ হাজার টাকা। টিম এমপি৩৩ ২৫৬ জিবি ৬ হাজার ৭০০ টাকা, সিএক্স২ সাটা ১২৮ জিবি ১৭ হাজার টাকা, টি-ফোর্স সাটা ২৫৬ জিবি ৫ হাজার ৫০০ টাকা। করজেয়ার এমপি৬০০ প্রো ১ টিবি ২৩ হাজার ৫০০ টাকা, এমপি৬০০ ৫০০ জিবি ১৪ হাজার ৫০০ টাকা। এইচপি ইএক্স৯০০ ৫১২ জিবি ১২ হাজার টাকা, এস৭০০ প্রো ১২৮ জিবি ৩ হাজার টাকা, এফএক্স ৯০০ প্লাস ১ টেরাবাইট ১৫ হাজার ৫০০ টাকা। ওসিপিসি এক্সটিএল-২০০ ১ টিবি ১৫ হাজার টাকা, ৫১২ জিবি ৯ হাজার টাকা, ২৫৬ জিবি ৫ হাজার ৫০০ টাকা।
বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে
ওয়েস্টার্ন ডিজিটাল: মাই পাসপোর্ট ১ টে.বা. ১১ হাজার ৫০০ টাকা, ২ টে.বা. ১৩ হাজার ৫০০ টাকা, ৪ টে.বা. ১৭ হাজার ৫০০ টাকা। ট্রান্সসেন্ড: স্টোরজেট ২৫এইচ৩ ১ টে.বা. ১৩ হাজার ৫০০ টাকা, টিএস২টিএসজে২৫সি৩এন ২ টে.বা. ১৭ হাজার ৫০০ টাকা, স্টোরজেট ২৫এইচ৩পি ৪ টে.বা. ৩০ হাজার ২০০ টাকা। সিগেট: আইরন ওলফ প্রো ৮ টে.বা. ৪০ হাজার টাকা, স্কাইহক এআই ১৬ টে.বা. ৭০ হাজার টাকা।
মনিটর, গ্রাফিকস কার্ড ও অন্যান্য
আসুস ভিওয়াই২৪৯এইচজিআর ২৪ ইঞ্চি ১৫ হাজার টাকা, ভিএ২৪৯এইচজি ২৪ ইঞ্চি ১৬ হাজার টাকা, টাফ গেমিং সিরিজ ৫ ভিজি২৫৯কিউ৫এ ২৪.৫ ইঞ্চি ২৫ হাজার টাকা। এইচপি ১৯.৫ ইঞ্চি পি২০৪ভি ১৩ হাজার টাকা, ২২ ইঞ্চি এম২২এফ ১৬ হাজার টাকা, ২৪ ইঞ্চি এম২৪এফ ১৭ হাজার টাকা, এলিট ডিসপ্লে ই২৭ জি৫ ২৭ ইঞ্চি ২৭ হাজার টাকা। ডেল ২২ ইঞ্চি এসই২২২২এইচ ১২ হাজার ৯০০ টাকা, প্রো ২৪ প্লাস পি২৪২৫এইচ ২৪ ইঞ্চি ৩০ হাজার ৫০০ টাকা। এমএসআই প্রো এমপি২২৩ ২২ ইঞ্চি ১১ হাজার ২০০ টাকা, প্রো এমপি২২৫ ২২ ইঞ্চি ১২ হাজার ৮০০ টাকা, প্রো এমপি২৫১ ২৪.৫ ইঞ্চি ১৯ হাজার ৫০০ টাকা, ২৫৫এফ ২৫ ইঞ্চি ২০ হাজার ৫০০ টাকা। এলজি ২৪এমএস৫৭০বি-বি ২৪ ইঞ্চি ১৭ হাজার ৫০০ টাকা, ২২এমকে৬০০এম ২১.৫ ইঞ্চি ১৫ হাজার ৫০০ টাকা, আলট্রাফাইন ২৭ ইঞ্চি ৪০ হাজার টাকা, ৩২ইউ৬৩১এ-বি ৩২ ইঞ্চি। স্যামসাং এলএস২৪ডি৩০০জিএডাব্লিউ ২৪ ইঞ্চি ১৭ টাকা, ওডিসি জি৫ ২৭ ইঞ্চি ৪৩ হাজার টাকা।
গ্রাফিকস কার্ডে গিগাবাইট জিটি ১০৩০ ২ জিবি ১১ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৩০৫০ উইন্ডফোর্স ওসি ভি২ ৬জিবি ৩০ হাজার টাকা, ৮ জিবি ৩৪ হাজার টাকা। আসুস জিফোর্স জিটি ৭৩০ ২জিবি ১৫ হাজার ৯০০ টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ৬ জিবি ৩৩ হাজার টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ভি২ ৮ জিবি ৩৪ হাজার ৫০০ টাকা। এমএসআই জিফোর্স আরটিএক্স ৫০৮০ ১৬জি ইন্সপায়ার ৩এক্স ওসি প্লাস ২ লাখ টাকা, আরটিএক্স ৩০৫০ ভেন্টাস ২এক্স ৬জি ওসি ৩২ হাজার টাকা, আরটিএক্স ৩০৬০ ভেন্টাস ওসি ১২ জিবি ৪৯ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৪০৬০ ভেন্টাস ওসি ১৬ জিবি ৬৭ হাজার টাকা। ওসিপিসি এনভিডিয়া জিটি ৭৩০ ৪ জিবি (ডিডিআর ৩) ৭ হাজার ৪০০ টাকা, আরটিএক্স ৫০৫০ ৮ জিবি (ডিডিআর ৬) এক্সই সাদা ৪৩ হাজার ৯০০ টাকা, আরটিএক্স ৩০৫০ ৮ জিবি (ডিডিআর ৬) এক্সই কালো ৩৩ হাজার ৯০০ টাকা।
কি-বোর্ড, প্রিন্টার, কেসিং, ইউপিএস, অ্যান্টিভাইরাস ও রাউটারের দামও স্থিতিশীল রয়েছে। লজিটেক কে১২০ ৭৭০ টাকা, পেবল কিস ২ কে৩৮০এস ৪ হাজার টাকা, এমকে২৪০ ওয়্যারলেস ২ হাজার ৫০০ টাকা। এইচপি স্মার্ট ট্যাঙ্ক ৫৮০ অল-ইন-ওয়ান ১৯ হাজার ৩০০ টাকা, লেজার ১০০৮এ ১৩ হাজার ৫০০ টাকা। কেসিং ১ হাজার থেকে ৩৮ হাজার ৮০০ টাকা। ইউপিএস ম্যাক্সগ্রিন এমজি সিলভার ৬৫০ ভিএ ৩ হাজার ৩০০ টাকা, এমজি-এলআই-ইএপি ১২০০ ভিএ ৬ হাজার ৭৫০ টাকা। ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড ১ ব্যবহারকারী (১ বছর) ৬০০ টাকা, ইসেট এনওডি৩২ ১ ব্যবহারকারী (১ বছর) ৪৫০ টাকা। রাউটার টিপি-লিংক টিএল-ডব্লিউআর৮৪০এন ১ হাজার ৫০০ টাকা, আর্চার সি২০ ২ হাজার ৪০০ টাকা।
এখানে শুধু যন্ত্রাংশের দাম দেওয়া হয়েছে। পুরো কম্পিউটার কেনার ক্ষেত্রে সার্ভিস চার্জ সংযোজিত হবে। ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত যন্ত্রাংশের দামে হেরফের হতে পারে।



