৫ জেলায় সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
৫ জেলায় সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ‘সুপারিনটেনডেন্ট (পুরুষ)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলতি বছরের ৭ মে থেকে আবেদন শুরু হয়েছে, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিবিএস অথবা বিডিএসসহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য নিম্নরূপ:

  • আবেদন শুরু: ৭ মে ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬
  • পদ: সুপারিনটেনডেন্ট (পুরুষ)
  • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস অথবা বিডিএসসহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি। আর্মি মেডিকেল কোর থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ও তদূর্ধ্ব পর্যায়ের যোগ্যতা সম্পন্ন প্রার্থী ও এমপিএইচ ডিগ্রিধারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
  • কর্মস্থল: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
  • আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ওয়েবসাইটের ক্যারিয়ার বিভাগে প্রবেশ করে পাসপোর্ট সাইজের সদ্য তোলা অফিসিয়াল ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ