রাজধানীতে এআই ক্যামেরায় ২০০ গাড়ির ট্রাফিক লঙ্ঘনের ফুটেজ
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে এআইনির্ভর সিসিটিভি ক্যামেরা বসিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের ২০০টি ফুটেজ রেকর্ড করেছে। এসব ফুটেজ যাচাইবাছাই শেষে মামলা দেওয়া হবে। নম্বর প্লেটহীন গাড়ি শনাক্তে গণবিজ্ঞপ্তি জারির পরিকল্পনা।


