গ্রেট ওয়াল হাই-টেক শনিবার (৯ মে) গাজীপুরে তাদের নিজস্ব ব্যাটারি ফ্যাক্টরিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাটারি সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন ও বাজারজাতকরণ কার্যক্রম শুরু করেছে। সিরামিক শিল্পে সাফল্যের পর এবার শক্তি সংরক্ষণ খাতে আধুনিক প্রযুক্তির ব্যাটারি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের বিবরণ
গাজীপুরের ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিলাররা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মান বজায় রেখে স্থানীয় আবহাওয়ার উপযোগী করে ইভি, মিশুক, আইপিএস, পিসি ও সিভিসহ বিভিন্ন ক্যাটাগরির উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্রস্তুত করা হয়েছে।
প্রকল্পের বিশেষত্ব
এই প্রকল্পের বিশেষত্ব হলো—একদল দক্ষ চীনা প্রকৌশলী ও বাংলাদেশি প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত শক্তিশালী টিমের সরাসরি তত্ত্বাবধায়নে ব্যাটারিগুলো উৎপাদিত হচ্ছে। অনুষ্ঠানে আগত ডিলাররা ফ্যাক্টরি পরিদর্শনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া ও দুই দেশের বিশেষজ্ঞদের সমন্বিত কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
ফ্যাক্টরি ভিজিট ও পণ্য পরিচিতি সেশনের মাধ্যমে ডিলারদের এই পণ্যের গুণগত মান সম্পর্কে সরাসরি ধারণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রেট ওয়াল হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইকবাল মাহমুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খালেদুজ্জামান, প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মো. সানোয়ার হোসেনসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



