ঠাকুরগাঁও বন্ধুসভার বৃক্ষরোপণ: পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই
ঠাকুরগাঁও বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁও বন্ধুসভার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ৯ জুলাই ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চবিদ্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।

পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব

ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘনেশ্যাম বর্মণ বলেন, ‘পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।’ তিনি প্রথম আলো বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বন্ধুসভার সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে কিছু গাছের চারা রোপণ করেন এবং বাকি চারা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ঠাকুরগাঁও বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশের ভিত্তি। তাই প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি গাছটির নিয়মিত পরিচর্যার দায়িত্বও নিতে হবে। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও আন্তরিক হতে হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত অতিথিরা

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাসেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদ বিন ওয়াহিদ, সহদপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং ইএসডিও স্মার্ট পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উপপ্রকল্পের পরিবেশ ও সামাজিক কর্মকর্তা রুবেল হাসান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহদপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ যে গাছ আমরা রোপণ করছি, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার নিয়মিত পরিচর্যার দায়িত্ব নেওয়া।’

অন্যান্য সদস্যরা

এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বন্ধুসভার সাধারণ সম্পাদক সৈয়দ শিহাব, বন্ধু মেহেরাব হোসেন, রানা এবং বন্ধুসভার অন্য সদস্যরা।