কুড়িগ্রামে গ্রিনহাউসে গাঁজা চাষ, পিতা-পুত্র পলাতক
কুড়িগ্রামে গ্রিনহাউসে গাঁজা চাষ, পিতা-পুত্র পলাতক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গ্রিনহাউস পদ্ধতিতে গাঁজা চাষ করে আসছিলেন দুই চিহ্নিত মাদক কারবারি পিতা জামাল উদ্দিন ও পুত্র রুবেল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় আকারের গাঁজা গাছ জব্দ করে।

অভিযান ও জব্দ

উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারির বাগানে তাপপ্রতিরোধী জালের বেষ্টনী দিয়ে অতিযত্নে এসব গাঁজা গাছ চাষ করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পিতা-পুত্র সীমান্তের কাটাঁতারের নীচের ড্রেনেজ লাইন দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়।

জব্দকৃত সামগ্রী ও মামলা

উদ্ধারকৃত গাঁজা গাছের পাশাপাশি গাছ পরিচর্যার জন্য বিশেষভাবে নির্মিত তাপমাত্রা ও বৃষ্টি প্রতিরোধী বেষ্টনীও জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিরা ভারতীয় গাঁজার বিকল্প বাজার সৃষ্টির জন্য নিজেরাই গাঁজা চাষের চেষ্টা করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ