মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬-এর জন্য চলচ্চিত্র আহ্বান
মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬-এ চলচ্চিত্র আহ্বান

মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬-এর জন্য চলচ্চিত্রগ্রাহকদের (সিনেমাটোগ্রাফার) কাছ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশে সম্প্রচার সাংবাদিকতা ও চলচ্চিত্রধারণের মানকে উৎসাহিত করতে ‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা’ দেওয়া শুরু হয় ২০২৩ সালে।

সম্মাননার বিবরণ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর লিলি-মুনীর মেমোরিয়াল ট্রাস্ট থেকে ২০২৪-২৫ সালের সেরা একজন চলচ্চিত্রগ্রাহককে (সিনেমাটোগ্রাফার) সম্মাননা জানানো হবে। অভিজ্ঞ বিচারকদের বিবেচনার জন্য আগামী ২৩ আগস্টের মধ্যে চলচ্চিত্রগ্রাহকদের কাছ থেকে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। একজন ব্যক্তি একটি চলচ্চিত্রের জন্যই আবেদন করতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর মিশুক মুনীরের জন্মদিবসে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী ব্যক্তিকে এক লাখ টাকা সম্মাননা দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীকে ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের নাগরিক হতে হবে। চলচ্চিত্রধারণের ক্ষেত্রে বড় বা ছোট পর্দার জন্য যেকোনো মাধ্যমে প্রস্তুত এবং দর্শকের জন্য সহজলভ্য কাহিনিচিত্র হতে হবে। চলচ্চিত্রের দৈর্ঘ্য মুক্তদৈর্ঘ্যের হতে হবে এবং প্রস্তুতকাল ২০২৪-২৫ সালের মধ্যে হতে হবে। চূড়ান্ত নির্বাচনে কাহিনির অর্থবহ দৃশ্যমানতা, কারিগরি দক্ষতা, নান্দনিক ও মানবিক মূল্যবোধ বিবেচনা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনপত্রে নাম, ঠিকানা, ফোন নম্বরসহ আবেদন করতে হবে। আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠানো যাবে। ই-মেইলেও পাঠানো যাবে। আবেদনপত্রে সংক্ষিপ্ত জীবনী, চলচ্চিত্রগ্রাহক/ডিওপি হিসেবে কর্মবৃত্তান্ত, চলচ্চিত্রের সারসংক্ষেপ ও লগ লাইন যুক্ত করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জমাদানের ঠিকানা

অনলাইনে চলচ্চিত্রের লিংক পাঠানোর ই-মেইল ঠিকানা: [email protected] ইউএসবি স্টিক পৌঁছে দেওয়ার ঠিকানা: বাড়ি ১০৭, সড়ক ৪, ব্লক এ, বনানী, ঢাকা ১২১৩। আগ্রহী ব্যক্তিদের কোনো প্রশ্ন থাকলে তা ই-মেইলে পাঠানো যাবে।