ঘরে বসেই কৃষক অ্যাপে সরকারিভাবে ধান বিক্রি সম্ভব: খাদ্য প্রতিমন্ত্রী
ঘরে বসেই কৃষক অ্যাপে সরকারিভাবে ধান বিক্রি সম্ভব

জাতীয় সংসদে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, কৃষকরা ঘরে বসেই সরকারিভাবে কৃষক অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ধান বিক্রি করতে পারবেন। মঙ্গলবার (২৩ জুন) সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. গোলাম রছুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

কৃষক অ্যাপে নিবন্ধন ও ধান বিক্রি

প্রতিমন্ত্রী বলেন, ‘ঘরে বসেই সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের জন্য চালুকৃত কৃষক অ্যাপ বা অনলাইন সিস্টেমে নিবন্ধন করা যায়।’ তিনি আরও জানান, সরকারি গুদামে ধান সংগ্রহ সহজ করতে কৃষক অ্যাপের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ‘আগে আসলে আগে বিক্রি করতে পারবেন’ ভিত্তিতে ধান সংগ্রহ করা হচ্ছে।

সহায়ক ব্যবস্থা

সাধারণ ও নিরক্ষর প্রান্তিক কৃষক নিজে বা পরিবারের যেকোনো সদস্যের স্মার্টফোন বা কম্পিউটার থেকে, অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যেকোনো কম্পিউটারের দোকানের সাহায্যে নিবন্ধন বা ধান বিক্রির আবেদন করতে পারবেন বলে প্রতিমন্ত্রী জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রী আরও জানান, কৃষি বিভাগ কর্তৃক কৃষি কার্ড করা হলে কৃষককে আর কৃষক অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে না। কৃষক অ্যাপের সঙ্গে সরাসরি কৃষি কার্ড ডাটাবেজে ইন্টিগ্রেশন করা হবে। প্রতিটি সরকারি খাদ্য গুদামে সংগ্রহ কার্যক্রম চলাকালে কৃষক সহায়তা বুথ স্থাপন করা হয়, যা এক প্রকার ওয়ান স্টপ সার্ভিস হিসেবে কাজ করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ