বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, ১১ মাসে ৪১৩ কোটি ডলার শোধ
বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, ১১ মাসে ৪১৩ কোটি ডলার শোধ

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ে মোট ৪১৩ কোটি ২৩ লাখ ডলার ঋণ পরিশোধ করা হয়েছে, যা টাকার অঙ্কে ৫০ হাজার ৫১৫ কোটি টাকার বেশি।

ঋণ পরিশোধের হার বেড়েছে

গত অর্থবছরে প্রথমবারের মতো ৪০৯ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। চলতি অর্থবছরের ১১ মাসেই সেই অঙ্ক ছাড়িয়ে গেছে। ২০২৩-২৪ অর্থবছরে ঋণ শোধের পরিমাণ ছিল ৩৩৭ কোটি ডলার। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ বছর বিদেশি ঋণ শোধের পরিমাণ সাড়ে ৪৫০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে।

কাদের কাছে কত ঋণ শোধ

ইআরডির তথ্য অনুযায়ী, জুলাই-মে সময়ে ঋণের আসল বাবদ ২৬৮ কোটি ৪৩ লাখ ডলার এবং সুদ বাবদ ১৪৫ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। সবচেয়ে বেশি ঋণ পরিশোধ করা হয়েছে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপানের কাছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঋণ ও অনুদান প্রবাহ

একই সময়ে বিদেশি ঋণ ও অনুদান এসেছে প্রায় ৪৫৮ কোটি ডলার, যার মধ্যে ৪১৪ কোটি ডলার ঋণ এবং ৪৩ কোটি ডলার অনুদান। ঋণ ছাড়ে শীর্ষে রয়েছে বিশ্বব্যাংক (৯৬ কোটি ডলার), এরপর রাশিয়া (৯৩ কোটি ডলার), এডিবি (৭৮ কোটি ডলার), জাপান (৪৩ কোটি ডলার), চীন (৫৩ কোটি ডলার) ও ভারত (২৫ কোটি ডলার)।

ঋণ প্রতিশ্রুতি কমেছে

চলতি অর্থবছরের ১১ মাসে মোট ৪২২ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কম। গত বছর এই সময়ে প্রতিশ্রুতি ছিল সাড়ে ৫০০ কোটি ডলার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ