বিএনপি এমপি রেহানা রানুর দাবি: শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দিতে হবে
বিএনপি এমপির দাবি: শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংরক্ষিত মহিলা আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) তিনি এই মন্তব্য করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

রেহানা আক্তার রানু বলেন, কিছুদিন আগে ‘আয়নাঘর’ দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।

বাজেট ও বাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য

বাজেট আলোচনায় বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন এবং তাকে সহযোগিতা করুন। কারণ, কারো কারো কর্মকাণ্ডের কারণে যদি আবারো ‘দানব হাসিনা’ ফিরে আসে—আল্লাহ না করুক—তবে যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা তিনি কালো করে ছাড়বেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে তা আর কমাতে চান না, তাই বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে।

ব্যাংক লুট ও পাচারকারীদের শাস্তির দাবি

এছাড়া ব্যাংক থেকে যারা টাকা লুটপাট করেছেন এবং গ্রাহকের আমানত বিদেশে পাচার করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাচারকারীদের সম্পত্তি নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনার দাবি জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফেনীর নিহতদের বিচার ও উন্নয়ন দাবি

সবশেষে তিনি জুলাইয়ের আন্দোলনে ফেনীতে নিহত ১১ জনের পরিবারের বিচার না পাওয়ার বিষয়টি তুলে ধরেন এবং এর দ্রুত বিচার দাবি করেন। পাশাপাশি ফেনীতে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনসহ গ্যাস সংযোগ প্রদান এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবি সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য।