গাইবান্ধায় ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুর মৃত্যু
গাইবান্ধায় ডিজেল ড্রামে পড়ে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিজেলভর্তি ড্রামে পড়ে আরাফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে শিশুটি নিজ বাড়ির বারান্দায় খেলার সময় এ ঘটনা ঘটে।

শিশুটির পরিচয়

নিহত আরাফ ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার একমাত্র সন্তান। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা।

ঘটনার বিবরণ

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়ার একটি ট্রাক রয়েছে। ট্রাকটির ডিজেল ট্যাংক ছিদ্র হয়ে গিয়েছিল। মেরামতের জন্য ট্যাংকে থাকা প্রায় ৫০ লিটার ডিজেল বাড়ির বারান্দায় একটি প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। ড্রামটির মুখ খোলা থাকায় পরিবারের অগোচরে খেলতে খেলতে শিশু আরাফ সেটিতে পড়ে যায় এবং ডিজেল পান করে ফেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের চেষ্টাতেও বাঁচানো যায়নি।

প্রতিক্রিয়া

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, ‘অসাবধানতাবশত ডিজেলভর্তি ড্রামে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।’

এ ঘটনায় একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সকালে শিশুটির মরদেহ বাড়িতে আনা হলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ