ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত ইরান: ল্যাভরভ
ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত ইরান: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইরানকে হুমকি দেওয়া হয়েছে এবং নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তব কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ফাঁদে ইরান

ল্যাভরভের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে ইরান। ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নানা বক্তব্য ও অঙ্গীকার দেখা গেলেও সেগুলোর বাস্তব কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, ইরানের অবস্থান যৌক্তিক, কারণ এর আগেও তারা এমন আশ্বাসের সম্মুখীন হয়েছে।

পাকিস্তানে সম্ভাব্য আলোচনা পর্যবেক্ষণ

ল্যাভরভ জানান, পাকিস্তানে হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণ করছে রাশিয়া। তার মতে, পরিস্থিতি ২৪ ঘণ্টার মধ্যেই বহুবার পরিবর্তিত হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

২০১৫ সালের চুক্তির মতো সমঝোতার সম্ভাবনা

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্র ২০১৫ সালের চুক্তির মতো কোনো সমঝোতায় পৌঁছাতে পারে, তবে তা একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

তথ্য সূত্র: সামা টিভি অনলাইন

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ