অর্থ মন্ত্রণালয়ে ১২২ জনের চাকরি, আবেদন শুরু ৫ মে
অর্থ মন্ত্রণালয়ে ১২২ জনের চাকরি, আবেদন শুরু ৫ মে

অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল নোয়াখালীতে ১৩তম থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬টি ক্যাটাগরিতে মোট ১২২টি পদে এ নিয়োগ দেওয়া হবে। আগামী ৫ মে থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে। তবে শুধুমাত্র নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন।

পদসমূহের বিবরণ

নিচে বিভিন্ন পদের নাম, সংখ্যা ও বেতন স্কেল উল্লেখ করা হলো:

  • কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ১টি পদ, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • প্রধান সহকারী (গ্রেড-১৩): ২২টি পদ, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ২২টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): ২৩টি পদ, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ২৭টি পদ, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
  • অফিস সহায়ক (গ্রেড-২০): ২৭টি পদ, বেতন স্কেল ৮,২৫০-২০,১০০ টাকা।

বয়সসীমা

২৫ মে ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের https://taxnoa.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের সময়সীমা

  • শুরু: ৫ মে ২০২৬, সকাল ১০টা
  • শেষ: ২৫ মে ২০২৬, রাত ১২টা

নিয়োগের ধাপসমূহ

  1. লিখিত পরীক্ষা ও ফলাফল প্রকাশ: ৫ জুন ২০২৬
  2. ব্যবহারিক পরীক্ষা ও ফলাফল প্রকাশ: ৭ ও ৮ জুন ২০২৬
  3. মৌখিক পরীক্ষা: ৯ ও ১০ জুন ২০২৬
  4. চূড়ান্ত ফল প্রকাশ: ১১ জুন ২০২৬