চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে তিনটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
চলচ্চিত্র বোর্ডে তিন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে তিনটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের রাজস্ব খাতভুক্ত তিনটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ১টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১টি
  • ড্রাইভার – ১টি

আবেদনে বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু: ২২ এপ্রিল ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ৭ মে ২০২৬, বিকেল ৪টা

আবেদন ফি

আবেদন ফি ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। তবে বিশেষ ক্ষেত্রে ফি ৫৬ টাকা।

আবেদনের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ