আব্বাস বোল্ড, নিউজিল্যান্ডের ৫ উইকেট ১২৪ রানে
আব্বাস বোল্ড, নিউজিল্যান্ডের ৫ উইকেট ১২৪ রানে

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অঘোষিত ফাইনালে নিউজিল্যান্ড ২৬৬ রানের লক্ষ্য তাড়া করছে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।

বাংলাদেশের ইনিংস

প্রথমে ব্যাট করতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। চতুর্থ উইকেটে তারা গড়েন ১৭৮ বলে ১৬০ রানের জুটি।

দলীয় ১৯২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের ১০১তম ওয়ানডেতে ১৩তম ফিফটি হাঁকিয়ে সাজঘরে ফেরেন লিটন। তিনি ৯১ বলে তিন চার আর এক ছক্কায় করেন ৭৬ রান। দলীয় ২২১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তিনি ক্যারিয়ারের ৬৪তম ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। তার ইনিংসটি ১১৯ বলে ৯টি চার আর দুটি ছক্কায় সাজানো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শান্ত আউট হওয়ার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন লেজের ব্যাটসম্যানরা। যে কারণে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে ১৮ বলে ২২ রান করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ২৯ বলে দুই চার আর এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়।

নিউজিল্যান্ডের ব্যাটিং

২৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় মাত্র ৮ রানে মোস্তাফিজের প্রথম শিকারে পরিণত হন হেনরি নিকোলস। দলীয় ৫৪ রানের তরুন পেসার নাহিদ রানার শিকার হন উইল ইয়াং। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের শিকারে পরিণত হন নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম। তিনি দলীয় ৬১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন।

ইনিংসের শুরু থেকে উইকেটের এক প্রান্ত আগলে রাখা জ্যাক কেলিকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের এই ওপেনার ৮০ বল খেলে ৬টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৯ রানে ফেরেন। তার বিদায়ের মধ্য দিয়ে ১০৮ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পেস বোলার শরীফুল ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন মুহাম্মদ আব্বাস। তিনি ৩৬ বলে ২৫ রান করে দলীয় ১২৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। এর আগে মোস্তাফিজের দ্বিতীয় শিকারে পরিণত হন জ্যাক কেলি।

নিউজিল্যান্ড এখন ১২৪ রানে ৫ উইকেট হারিয়ে হোয়াইটওয়াশ এড়াতে লড়াই করছে। বাংলাদেশের বোলাররা নিয়মিত উইকেট নিয়ে চাপ ধরে রেখেছে।