শাহবাগে হাসপাতালের নির্মাণসামগ্রী চুরি: তিনজন গ্রেফতার
শাহবাগে হাসপাতালের নির্মাণসামগ্রী চুরি: ৩ গ্রেফতার

রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মূল্যবান নির্মাণসামগ্রী (স্ক্রাব) চুরির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) ও মো. মাসুম বিল্লাহ (৩৫)।

ঘটনার বিবরণ

শাহবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর আনুমানিক ৬টার দিকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-২-এর নির্মাণাধীন প্রকল্পের ভবনের প্রকৌশল শাখা থেকে মূল্যবান নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) একটি মিনি ট্রাকে করে কিছু ব্যক্তি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় শাহবাগ থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

গ্রেফতার ও উদ্ধার

মামলাটি রুজুর পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে মামুন সরকার ও মো. মামুনুর রশীদকে গ্রেফতার করা হয়। একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা এলাকায় থেকে মো. মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪টি মিনি ট্রাক নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অসাধু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা সুপার স্পেশালাইজড হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রীর অংশ (স্ক্রাব) চুরি করেছে বলে স্বীকার করে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ