ডিসেম্বরের মধ্যে বিজেএমসির লিজ মিলে ২০ হাজার কর্মসংস্থান
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) লিজ দেওয়া মিলগুলোতে আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক। বর্তমানে ৯ হাজারের বেশি কর্মী কাজ করছেন।


