দেশের শীর্ষস্থানীয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে ২৩ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ২৩ মে ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সংক্ষিপ্ত বিবরণ
- প্রতিষ্ঠান: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
- চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)
- পদ: এক্সিকিউটিভ
- বিভাগ: প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
- পদসংখ্যা: ১টি (লোকবল নির্ধারিত নয়)
- কর্মস্থল: ঢাকা (গুলশান-১)
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে বিবিএ বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। ট্যানারি বা ফুটওয়্যার খাতে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০,০০০ থেকে ৪৫,০০০ টাকা বেতন পাবেন। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকবে:
- প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
- বছরে ২টি উৎসব বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্ট
- দুপুরের খাবারের সুবিধা
- জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তির ক্ষেত্রে)
- হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়
- পিক অ্যান্ড ড্রপ সুবিধা (উপলব্ধতার ভিত্তিতে)
- ডে-কেয়ার সেবা
- অ্যাপেক্স পণ্যে বিশেষ ফ্যামিলি ডিসকাউন্ট
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে সরাসরি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৬।



