মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও শূন্যপদ
- সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৪টি)
- তথ্য আপলোডকারী (৩টি)
- হিসাবরক্ষক (১টি)
- লাইব্রেরি সহকারী (১টি)
- অফিস সহকারী (৫টি)
- গ্যালারি অ্যাটেনডেন্ট (১টি)
- স্টোর কিপার (১টি)
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (৫টি)
- ইলেকট্রিশিয়ান (১টি)
- রিসিপশনিস্ট (১টি)
- প্রকাশনা সহকারী (১টি)
- নিরাপত্তা প্রহরী (১টি)
- অফিস সহায়ক (৩টি)
বয়সসীমা
২০২৬ সালের ১ এপ্রিল তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের ১ ও ৫ নম্বর ক্রমিকভুক্ত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট MHA.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। এ সংক্রান্ত আপডেট ওয়েবসাইট বা প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।



