মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে ১৩ থেকে ২০ গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৫টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৯ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইন আবেদনই গ্রহণযোগ্য হবে।
পদগুলোর বিবরণ
মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- কম্পিউটার অপারেটর: ৫টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- ক্যাটালগার: ১টি পদ, গ্রেড-১৩, বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা।
- ক্যাশিয়ার: ১টি পদ, গ্রেড-১৪, বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২০টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ২টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- অফিস সহায়ক: ২৪টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরের অধীনে
- মডেলার: ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- স্টোর কিপার: ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- গ্যালারি অ্যাটেনডেন্ট: ৪টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- ইলেক্ট্রিশিয়ান: ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- রিসিপশনিস্ট: ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- প্রকাশনা সহকারী: ১টি পদ, গ্রেড-১৬, বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা।
- নিরাপত্তাপ্রহরী: ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
- অফিস সহায়ক: ৩টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
- পরিচ্ছন্নতাকর্মী: ১টি পদ, গ্রেড-২০, বেতন ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ নম্বর (সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর) ও ৫ নম্বর (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের https://cabinet.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ২৯ এপ্রিল ২০২৬, সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৮ মে ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত।



