অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) তাদের ফিন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৮ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের অ্যাকাউন্টিং অথবা ফিন্যান্স বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। মাসিক বেতন প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, মাসিক আর্থিক হিসাব, প্রতিবেদন এবং সমন্বয়পত্র তৈরিতে সহায়তায় দক্ষতা প্রয়োজন।
কর্মস্থল ও বয়সসীমা
কর্মস্থল হবে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায়। বয়সসীমা নির্ধারিত নেই। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুইটি উৎসব বোনাস।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ মে ২০২৬।



