সরকারি কর্মকর্তাদের নবম বেতন স্কেল দাবিতে ৬ দিনের কর্মসূচি
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নবম বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ৫ থেকে ১০ এপ্রিল পর্যন্ত ছয় দিনের জাতীয় কর্মসূচি ঘোষণা করেছে। ২০১৫ সালের অষ্টম বেতন স্কেলের পর এখনো নতুন স্কেল চালু না হওয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করেছে সংগঠনটি।


