সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে: পিআরআই’র প্রধান অর্থনীতিবিদ
সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে: পিআরআই

আজ রাজধানীর বনানীতে পিআরআইয়ের নিজস্ব কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান।

টাকা ছাপানোর অভিযোগ

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) মূখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে। তিনি বলেন, ‘মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এটা হাইপাওয়ার মানি, ছাপানো টাকা। অর্থাৎ এটার প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে।’

সংস্কারের আহ্বান

আশিকুর রহমান আরও বলেন, ‘আমরা সংস্কার থেকে পিছিয়ে গেলে সেটা আত্মঘাতী হবে। আশা করছি সরকার ব্যাংক রেজোল্যুশন পর্যালোচনা করবে। সংস্কার থেকে পিছিয়ে এসে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিষয়ে অপ্রয়োজনীয় টেনশন সৃষ্টি করেছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথি মাহবুবুর রহমান বলেন, ‘বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে এখনই দ্বিধা–দ্বন্দ্ব কাজ করছে। তারা গ্যাস বিদ্যুৎ পাবেন কি না সেই চিন্তা করছে। সরকার ও ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে।’

সভাপতির বক্তব্য

পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার বলেন, সব জিনিসের দামের ওপরে জ্বালানির প্রভাব রয়েছে। হরমুজ ইস্যুতে বৈশ্বিক অর্থনীতিতেই চাপ পড়ছে। তাই নির্বাচিত সরকারকে বড় সংস্কারের দিকে যেতে হবে।

সেমিনারে আরও বক্তারা অর্থনৈতিক সংস্কার ও মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ